Monday, 19 October 2026
শিরোনাম
প্রবাস ফিচার

সিম কার্ড ছাড়া খোলা যাবে না ইমো

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সিম কার্ড ছাড়া খোলা যাবে না ইমো

এখন থেকে সিম ছাড়া খোলা যাবে না ইমো। এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘সিম কার্ড বাইন্ডিং ফিচার’। ইতোমধ্যেই যারা ইমো ব্যবহার করছেন, তারা সিকিউরিটি অপশনে গিয়ে ফিচারটি চালু করতে পারবেন।

 

ফিচারটি চালু করলেই ওই নির্দিষ্ট সিম কার্ড নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না।

 

এমনকি ওটিপি শেয়ার করে হ্যাক করাও এখন অসম্ভব হয়ে পড়বে।

 

সাধারণত, হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও ওটিপি দিয়ে ব্যবহারকারীর ক্ষতি করার চেষ্টা করে। এই ফিচারের মধ্য দিয়ে অন্য যেকোনো ডিভাইস থেকে তাদের অন্য অ্যাকাউন্টে লগইন করার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এই ফিচার এনাবল বা ডিজ্যাবল করে রাখারও সুযোগ পাবেন।

 

শুধু সিম কার্ড বাইন্ডিং ফিচারই না, সামনে আরো বেশকিছু চমকপ্রদ ফিচার নিয়ে আসবে ইমো। এরমধ্যে খুব শিগগিরই চালু হওয়ার অপেক্ষায় আছে ‘পাসকিস ফিচার। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।