Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

দখলদার ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া তেল আবিবে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি। খবর আরব নিউজ

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের সংসদের নিম্নকক্ষ রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

গাজায় ইসরায়েল ধ্বংসলীলা চালানোর কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এরমধ্যে অন্যতম ছিল বাহরাইন।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর- আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা চারটি দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে বাহরাইন।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বাহরাইনের সংসদীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইসরায়েল থেকে কূটনৈতিক প্রত্যাহারের পর দেশটিতে থাকা তাদের রাষ্ট্রদূত ইতোমধ্যে তেল আবিব ছেড়েছেন।

  সূত্র: আরব নিউজ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।