Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৯৯৯-এ ফোন,বারান্দায় আটকে যাওয়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

admin • 26 Nov 2023, 02:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৯৯৯-এ ফোন,বারান্দায় আটকে যাওয়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

দুই বছর বয়সী কন্যাশিশু বাসার বারান্দায় খেলতে খেলতে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে খুলতে পারছে না। বাসার লোকজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেনি। শিশুটি ভেতর থেকে ভয়ে কন্নাকাটি করছে। এ অবস্থায় ৯৯৯-এ কল দেন ওই নারী।

 

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি বাসার তিনতলায় এ ঘটনা ঘটে।

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান,কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানান।

 

কল পেয়ে ফায়ার ফাইটার আল আমিন উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতার শুরু করেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।