Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

৯২ বছরে পঞ্চম বিয়ে, কনে সাবেক পুলিশ কর্মকর্তা

admin • 20 Mar 2023, 08:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৯২ বছরে পঞ্চম বিয়ে, কনে সাবেক পুলিশ কর্মকর্তা

আবারও বিয়ে করতে যাচ্ছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক (৯২)। সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের (৬৬) সঙ্গে তিনি বাগদান করেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার (২০ মার্চ) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ও মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার করার খবর দিয়েছেন রুপার্ট মারডক। তার নতুন বান্ধবী অ্যান লেসলি স্মিথের সঙ্গে ছয় মাস আগে তার প্রথম দেখা হয়।

নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে লেসলি স্মিথকে নিয়ে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম- কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’

এটি হবে মারডকের পঞ্চম বিয়ে। এর আগে তিনি প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত), চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত) এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে (২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন।

২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।