Tuesday, 6 October 2026
শিরোনাম
সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ৪ তরুণ আটক সুন্দরবন সংলগ্ন অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ নির্ধারিত দামে এলপিজি নিশ্চিত করতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইল সরকার ৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা দৈনিক ইনকিলাবের ইংরেজি অনলাইন ভার্সনের উদ্বোধন চার্জিং পয়েন্টের বিদ্যুৎ কাটলে অফিস ঘেরাও, হুমকি অটোরিকশা চালকদের আইন মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’ ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি
জাতীয়

৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।  মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফাজ উদ্দিন।

 

এর আগে সোমবার (৫ অক্টোবর) মধ্যরাত থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়।


কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থবির ছিল। সম্প্রতি গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় কারখানাটিতে ফের উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।


যমুনা সার কারখানায় স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে। দীর্ঘদিন পর কারখানায় উৎপাদন শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।


কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে যে পরিমাণ গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে। গ্যাসের চাপ আরও বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।


কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার মধ্যরাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানাটির উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।


কারখানায় উৎপাদন পুনরায় শুরু হওয়ায় একদিকে যেমন দীর্ঘদিনের স্থবিরতা কাটল, অন্যদিকে দেশের সার সরবরাহ ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।