Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

admin • 08 Oct 2024, 02:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

ডিমের বাজার দর স্থিতিশীল রাখতে সীমিত সময়ের জন্য সাত প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে চার কোটি ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে।,

অনুমোদন পত্রে বলা হয়, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় ৫ (পাঁচ) কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।,

 

এ আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে আমদানির কিছু শর্তাদি অনুসরণ করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।