Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

'৭১'র অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবো'

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
'৭১'র অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবো'

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি। বাংলাদেশ মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনে এক অনুষ্ঠানে এই দাবি করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ইসলামী পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা রাজনীতিতে কোনো অপরাধ নয়। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। যদি কোনো অপরাধ কেউ করে থাকেন।

 

যেমন, মানুষ খুন করেন, কারও বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারও সম্পদ লুটপাট করেন, কারও ইজ্জতে হাত দেন। তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।’

 

‘আমরা যদি কোনো ভুল করে থাকি। কোনো প্রশ্ন ছাড়াই এটা যদি প্রমাণ হয়, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, জাতির কাছে ক্ষমা চাইবো।’

 

মুক্তিযুদ্ধের সময় সবাই পাকিস্তানকে সমর্থন করলেও শুধু জামায়াতের নাম এসেছে বলেও দাবি করেন আমির শফিকুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।