Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ

৬ ক্যাটাগরিতে 'জয় বাংলা' ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১২ সংগঠন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৬ ক্যাটাগরিতে 'জয় বাংলা' ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১২ সংগঠন

তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১২ সংগঠন পেয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর উপকণ্ঠ সাভারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর আড়াইটার এ অনুষ্ঠান শুরু হয়।

 

এ বছর দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ- এই ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে বিজয়ীদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে।

 

২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে সবার সাফল্যের গল্প।

 

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের গত ছয়টি আসরে পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে ইয়ং বাংলা। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখেরও বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই নিজেদের ফেসবুক পেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।