Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

৫৩ বছরের জঞ্জাল এত অল্প সময়ে দূর করার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা

admin • 07 Nov 2024, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫৩ বছরের জঞ্জাল এত অল্প সময়ে দূর করার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৩ বছরের বছরের জঞ্জাল এত অল্প সময়ে দূর করার সম্ভব নয় তবে আমরা পরিকল্পনা নিতে পারি।

বৃহস্পতিবার পান্থপথে পানি উন্নয়ন বোর্ডে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন বাংলাদেশের পরিবেশ জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

 

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনের জন্য আমরা নয়, উন্নত দেশগুলোকে দায়ী করেন।

 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ, ফয়সাল মাহমুদ শান্ত, মুনিরা শারমিন, জাবেদ রাসিম, আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।