Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

৫০ পর্যন্ত গুনতে না পারায় ৪ বছরের মেয়েকে মেরেই ফেললেন বাবা

admin • 25 Jan 2026, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫০ পর্যন্ত গুনতে না পারায় ৪ বছরের মেয়েকে মেরেই ফেললেন বাবা

চার বছর বয়সী এক কন্যাশিশুকে পিটিয়ে মেরেই ফেলেছেন তার বাবা। পুলিশ জানায়, ৫০ পর্যন্ত গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে নির্মমভাবে মারধর করেন তিনি। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে বুধবার (২১ জানুয়ারি) ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের ঝাড়সেনতালি গ্রামে। অভিযুক্ত কৃষ্ণ জয়সওয়াল, যিনি উত্তর প্রদেশের বাসিন্দা, দিনের বেলায় বাড়িতে মেয়েকে পড়াচ্ছিলেন।

 

এ সময় গুনতে না পারায় তিনি শিশুটিকে একাধিকবার আঘাত করেন। মারধরের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। খবর গালফ নিউজের।

 

অবস্থা গুরুতর হওয়ায় তাকে কাছের সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বিষয়টি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন এবং স্ত্রীকে জানান, মেয়েটি সিঁড়ি থেকে পড়ে গেছে।

তবে হাসপাতালে শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় মায়ের। তিনি পুলিশে খবর দিলে জিজ্ঞাসাবাদের সময় কৃষ্ণ জয়সওয়াল অপরাধের কথা স্বীকার করেন।

 

 পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। পরিবারটিতে তিন সন্তান ছিল-একটি সাত বছরের ছেলে, দুই বছরের একটি কন্যাশিশু এবং নিহত চার বছরের শিশুটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।