Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

৫০ জন আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৫০ জন আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’ যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তার বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন। সূত্র: রয়টার্স, এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।