Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র

admin • 04 Feb 2023, 08:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র

আলোচনার জন্ম দিয়েছে ভারতের এক ছাত্র। ৫০০ ছাত্রীর মধ্যে একমাত্র ছাত্র হিসেবে পরীক্ষা দিতে এসে জ্ঞান হারান এই শিক্ষার্থী।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতমধ্যে ঘটনাটি ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।

 

মণিশঙ্করের এক আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে চিকিৎসকরা জানান, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, এমনটা হয়েছে অভিভাবক বা তার স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।