Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

admin • 05 Jul 2024, 12:13 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে জানেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১২টায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে।

পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।