মাত্র ২৭ বল হতে না হতেই বৃষ্টি থামিয়ে দিয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। আধ ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে টানা। এরপরও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ।
তবে মাঠকর্মীরা ৩টা থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন। বিকেল ৪টার দিকে মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছেন বিকেল ৪টা ৩০ মিনিটে আবার খেলা শুরু হবে। এই প্রতিবেদন লেখার সময়ে খেলা শুরু হয়েও গেছে।
প্রায় সোয়া দুই ঘন্টা খেলা থেমে থাকায়, ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে। ৪২ ওভারের খেলা হবে। পাওয়ার প্লের দৈর্ঘ্যও কমেছে। প্রথম পাওয়ার প্লে ৯ ওভারের, দ্বিতীয়টি ২৪ ওভারের (দশম থেকে ৩৪তম ওভার পর্যন্ত), তৃতীয় পাওয়ার প্লে ৮ ওভারের (৩৫ থেকে ৪২তম ওভার)।
বৃষ্টি নামার আগে নিউজিল্যান্ড ৪ ওভার ৩ বল খেলে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৯ রান করেছে। অর্থাৎ পাওয়ার প্লের অর্ধেক খেলে ফেলেছে সফরকারীরা।





