Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

৪০ তলা ভবনের লিফট ছিঁড়ে ৭ শ্রমিক নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৪০ তলা ভবনের লিফট ছিঁড়ে ৭ শ্রমিক নিহত

ভারতের পশ্চিম উপদ্বীপ অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় থানের বলকুম এলাকায় একটি ৪০ তলা বিল্ডিংয়ের লিফট ভূগর্ভস্থ ৩ তলা বেসমেন্টে ভেঙে পড়ে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি।

সোমবার থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, লিফটে মোট সাতজন শ্রমিক ছিলেন এবং তাদের সবাই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫), করিদাস (৩৮) এবং সুনীল কুমার দাস (২১)৷

আরেকজন নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার ৫.৩০ থেকে ৬.৪৫ এর মধ্যে থানে শহরের রুনওয়াল কমপ্লেক্স নামক বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ভবনের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে লিফটের দড়ি ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা লিফট থেকে নামছিলেন। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  সুত্র: এনডি টিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।