Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

৩২ বছর গোসল না করে রেকর্ড গড়লেন ভারতীয় সাধক গঙ্গাপুরি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৩২ বছর গোসল না করে রেকর্ড গড়লেন ভারতীয় সাধক গঙ্গাপুরি

গোসল না করে ৩২ বছর! ভারতের এক সাধক করেছেন এমন রেকর্ড। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ। ভক্তদের কাছে যার পরিচয় ছোটুবাবা। তবে নিজে গোসল না করলেও ভক্তদের পূণ্যস্নানে উৎসাহিত করছেন তিনি।

 

জানা গেছে, ভারতে তিন নদীর মোহনায় মহা আড়ম্বরে শুরু হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা। সনাতন ধর্মবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়োজনে যোগ দিতে এরইমধ্যে হাজির হতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। আর সেখানেই হাজির হয়েছেন আসামের কামাখ্যা পীঠের ৫৭ বছর বয়সী গঙ্গাপুরি মহারাজ।

 

মহাকুম্ভ মেলা শুরুর আগেই নজর কেড়েছেন তিনি। ৩ ফুট আট ইঞ্চি উচ্চতার এই সাধক তিন দশকের বেশি সময় ধরে গোসল করেন না তিনি। কিন্তু কেন? নিজেই জানিয়েছেন, কোনো এক সংকল্পের কারণেই এতো বছর শরীরে পানি স্পর্শ করেননি।

 

প্রয়াগরাজে পুরো সময় ভক্তরা ঘিরে রাখছেন ছোটুবাবাকে। তাকে নিয়ে কৌতূহলও কম নয় তীর্থযাত্রীদের মাঝে। নিজে ৩২ বছর গোসল না করলেও ভক্তদের অবশ্য সে পথে না হাঁটার পরামর্শই দিয়েছেন।

 

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে ১২ বছর পর পর আয়োজিত হয় সনাতন ধর্মাবলম্বী আধ্যাত্মিক সাধকদের সবচেয়ে বড় এ মিলনমেলা। এতে সারা বিশ্ব থেকে জড়ো হয় কোটি কোটি তীর্থযাত্রী-পর্যটক। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি প্রায় দেড় মাস ধরে চলবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মহাকুম্ভ মেলা।

 

ধারণা করা হচ্ছে, এবার মেলায় সমাগম হবে ৪৫ কোটি মানুষের। বিপুল সংখ্যক মানুষের থাকার জন্য তাঁবুসহ রয়েছে ২শ বিলাসবহুল কটেজের ব্যবস্থাও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।