Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

৩০ বছর পর জেগে উঠল নদী, ভাসছে বেঙ্গালুরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৩০ বছর পর জেগে উঠল নদী, ভাসছে বেঙ্গালুরু

গত তিন দশক ধরে শুকনো ছিল দক্ষিণ ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি শহর বেঙ্গালুরুর দক্ষিণা পিনাকী নদী। এই বর্ষায় সেই শুকিয়ে যাওয়া নদী আচমকা জেগে উঠেছে। যার ফলে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে বেঙ্গালুরু শহরে। অতি বৃষ্টির ফলে সেই নদী ফের প্লাবিত হয়ে যায়। নদী-সংলগ্ন ‘ক্যাচমেন্ট এরিয়া’ ভেসে যায় পানির তোড়ে। ফলে, প্লাবিত হয়ে যায় ভারতের সিলিকন ভ্যালি।

শহর ভেসে যাওয়ায় সংলগ্ন চন্নাসান্দ্রা মেইন রোডও ডুবে যায়। এই রাস্তা দিয়েই সবজি ও জ্বালানির মতো যাবতীয় জিনিসপত্র শহরে প্রবেশ করে। রাস্তা ভেসে যাওয়ায় শহরে দেখা দিয়েছে দৈনন্দিন জিনিসপত্রের আকাল। ওই রাস্তার পার্শ্ববর্তী ২৫টি গ্রামও ভেসে গেছে। ইতিমধ্যেই ওই রাস্তা দিয়ে টু-হুইলার ও হালকা মোটরযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।

ইতোমধ্যেই অনেক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এদিকে আরও ৫ দিনের জন্য লাল সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। সবমিলিয়ে চরম দুর্ভোগে বেঙ্গালুরুর বাসিন্দারা।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড, আউটার রিং রোড, ওল্ড এয়ারপোর্ট রেড, কারমাংলা রোডে কোমর পর্যন্ত পানি। ফলে হোটেলগুলোতেও জায়গা মিলছে। একটানা ১০-১৫ দিনের জন্য ঘর বুক করে রাখা হয়েছে বলে জানাচ্ছে হোটেল কর্তৃপক্ষ।

বর্তমানে পরিস্থিতি বিপদসংকূল হওয়ায় নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার। বেশ কিছুদিন ধরে বিপুল বৃষ্টি হচ্ছে কর্নাটকে। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে প্রশাসন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।