Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

admin • 22 Dec 2024, 11:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর যাবেন। ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচ জন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

 

জানা গেছে, শারীরিকভাবে নতুন কোনও সমস্যা উদয় না হলে ২৯ ডিসেম্বর দিনের বেলায় কোনও এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কয়েকজন।

 

এর আগে গত ২৯ অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।