Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

২৯৬ আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ,একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২৯৬ আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ,একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার (০৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনা শুরু হওয়ার সাড়ে ছয় ঘণ্টার পাওয়া ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৩১টি আসনে এগিয়ে রয়েছে। খবর ইকোনোমিক টাইমস

এদিকে একক দল হিসেবে বিজেপি ২৪৩ আসনে জয় পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে ৯৯ আসনে। আর অন্যান্য দল এ পর্যন্ত ১৭ আসনে জয় পেয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ আসনে জিততে হবে।

বর্তমানে নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া ভোটের আপডেট ফলাফলের চিত্র বিশ্লেষণ করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে সরকার গঠন নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। মধ্যরাতের মধ্যে সম্পূর্ণ ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।