Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের অধঃস্তন আদালতের বিচারকদের উদ্দেশে আগামী ২১ সেপ্টেম্বর অভিভাষণ প্রদান করবেন।

 

বাংলাদেশ সুপ্রীম কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিষেক ভাষণে উল্লিখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।