Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

২১ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২১ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

একুশ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পিনাট। এ বছরই বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মুরগি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এটির নাম উঠেছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মে মাসে মার্কিন যুক্তরাজ্যের মি্শিরৃগানের মুরগি পিনাটের ২১তম জন্মদিন উদযাপন করা হয়। ২০০২ সালের বসন্তে জন্ম হয় মুরগিটির। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়।

পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে পানিতে ফেলতে যাচ্ছিলেন তার মালিক মার্সি ডারউইন । তখন খেয়াল করলেন যে পিনাট তখন ডিম থেকে বের হচ্ছে। সেই থেকেই আয় প্রায় ২১ বছর মার্সির সঙ্গে আছে পিনাট।

পিনাটের অনেক ছেলে-মেয়ে, নাতি-নাতনি হয়েছে। তবে এখন সে থাকছে তার ১৫ বছর বসয়ী মেয়ে মিলির সঙ্গে একই ঘরে। পিনাট ৮ বছর পর্যন্ত ডিম দিয়েছে। সাধারণ অন্য মুরগির তুলনায় তা প্রায় বছরখানিক বেশি। এমনকি যেখানে সাধারণত একটি মুরগি ৫ থেকে ১০ বছর বাঁচে, সেখানে পিনাটের জীবন দিগুণ দীর্ঘ।

মার্সি তার মুরগিগুলোর এত দীর্ঘ জীবন বাঁচার রহস্য জানিয়েছেন। তিনি বলেন, সবসময় তাজা খাবার এদের সুস্থ রাখে। এছাড়া পর্যাপ্ত ব্যায়াম অর্থাৎ হাঁটা চলা করাতে হবে। মার্সি পিনাটের খাবারের তালিকায় রাখেন, তাজা সবজি, ফল, দই, ভিডামিন ডি ট্যাবলেট, পরিষ্কার পানি এবং কৃমি মোকাবেলায় আপেল সিডার ভিনেগার যোগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।