Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

২১ ফেব্রুয়ারি সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপির নির্দেশনা

admin • 16 Feb 2023, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
২১ ফেব্রুয়ারি সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপির নির্দেশনা

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘জাতীয় শহীদ দিবস’ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়াল সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ নির্দেশনা দেন। এ সময় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটের প্রধানগণ সভায় যুক্ত ছিলেন।

 

পুলিশ মহাপরিদর্শক বলেন, একুশে ফেব্রুয়ারিতে ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধীদের দ্বারা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় মনিটরিংয়ের নির্দেশ দেন।

 

গুজবের বিষয়ে সতর্ক থাকা এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারগুলো নজরদারির আওতায় আনতে হবে।

 

আইজিপি বলেন, অতীতের মতো এবারও দেশের সম্মানিত নাগরিকরা নির্বিঘ্নে নিরাপদে একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবেন।

 

পুলিশ হেডকোয়ার্টার্স এ উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।