Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল শুনানি শুরু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

প্রথম দিন শুনানির পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী বছরের শুরুর দিকে এই শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা নিম্ন আদালতের রায় বহাল থাকবে হাই কোর্টে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়।

নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার রায় হয়। এতে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

ট্রাইব্যুনালে দেওয়া রায়ের চার বছর পর আপিলের শুনানিতে এল হত্যা মামলাটি।

কোনো মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে দণ্ডিতরা আপিল না করলেও সেই দণ্ড কার্যকরে হাই কোর্টের অনুমতি লাগে। এ মামলার শুনানি চূড়ান্তভাবে শেষ হলে মৃত্যুদণ্ড পাওয়াদের দণ্ড কার্যকরে অনুমোদনের সিদ্ধান্ত হবে হাই কোর্টে। পাশাপাশি একইসঙ্গে দণ্ডিতদের আপিলগুলোও নিষ্পত্তি হবে। পেপারবুক পড়ার মাধ্যমে শুরু হয়েছে সেই অনুমোদন ও আপিল শুনানির প্রাথমিক পর্ব।

সোমবার শুনানি শুরুর পর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। তিনি জানান, সোমবার এজাহারের পর অভিযোগপত্রের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।