Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

২১’শে পা রাখলো ইবির আবৃত্তি আবৃত্তি

admin • 27 Oct 2023, 08:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
২১’শে পা রাখলো ইবির আবৃত্তি আবৃত্তি

সুদীর্ঘ ২০বছর ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’তে ‘শুদ্ধতা চর্চা’ আহবান নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালিত করে আসছে ক্যাম্পাসের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। একুশ বছরে পা রাখা ও দু’দশক পেরুনো সংগঠনটি দুইদিন ব্যাপি পালন করছে তাদের পূর্তি ও পুনর্মিলনী ২৩ উৎসব।

 

অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার (২৭ অক্টোবর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা, দেওয়ালে গ্রাফিকী অঙ্কন, র‌্যাফেল ড্র ও আনন্দ আড্ডা দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল হক লিপু।

 

এছাড়াও আবৃত্তি আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ আলমগীর, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক তালুকদার সুভগ মোঃ রাশেদুল আবেদীন, প্রাক্তন সদস্য ফারহানা আক্তার, নুরূল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা এবং সংগঠনের বর্তমান সভাপতি হায়াতে জান্নাত, সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন সহ সকল সদস্য।

 

দু'দিন ব্যাপি দু-পর্বে বিভক্ত উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে থাকছে আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দু’দশক পূর্তি উপলক্ষ্যে একটি আনন্দ র‍্যালি ও করা হবে বলে জানায় সংগঠনটি।

 

আলোচনা সভায় সংগঠনটির বর্তমান সভাপতি হায়াতে জান্নাত বলেন, আবৃত্তি আবৃত্তি বিশ বছর শেষ করে একুশে পদার্পণ করেছে। এটা আমাদের গর্বের। সংগঠন এতো বছর সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ করে আসছে। ভবিষ্যতেও আরো ভালো ভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার ইচ্ছা আমরা রাখি।

 

প্রসঙ্গত, 'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে 'আবৃত্তি আবৃত্তি'। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত একটি সংগঠন হিসেবে 'আবৃত্তি আবৃত্তি' প্রতিষ্ঠালগ্ন থেকেই তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।