Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

২০ মিনিটে দুই লিটার পানি পান, নারীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২০ মিনিটে দুই লিটার পানি পান, নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তাঁর। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। এরপরই দেখা দেয় বিপত্তি। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরিণতি মৃত্যু।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, কেউ বলছিল, সে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।

লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন বলে জানান ডেভন মিলার। এরপর তাঁর আর জ্ঞান ফেরেনি। মিলার বলেন, হলি নামে তাঁর আরেক বোন অ্যাশলের হাসপাতালে ভর্তির বিষয়টি তাঁকে ফোন করে জানান। তবে সে সময় তাঁরা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা অ্যাশলের পরিবারকে জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়। মিলার বলেন, ‘চিকিৎসকেরা যখন পানি বিষক্রিয়ার কথা বললেন, আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম।’

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এই সমস্যা দেখা দেয়। হাইপোনাট্রেমিয়া লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা অনুভব করা, মাংসপেশিতে সংকোচন, বমি বমি ভাব ও মাথাব্যথা।

অ্যাশলেকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওই হাসপাতালের চিকিৎসক ব্ল্যাকে ফ্রোবার্গ বলেন, সাধারণত গরমের সময় বা যাঁরা বাইরে রোদের মধ্যে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন, তাঁদের হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইলেকট্রোলাইট, সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত পানীয় পান করা গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।