Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

২০ এপ্রিলের প্রজ্ঞাপন,৩০ রোজা হলে ঈদের ছুটি ছয় দিন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২০ এপ্রিলের প্রজ্ঞাপন,৩০ রোজা হলে ঈদের ছুটি ছয় দিন

ঈদুল ফিতর ও শবে কদরের মধ্যে একদিন (বৃহস্পতিবার) অফিস খোলা। এবার ঈদের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এই দিন ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোজা ২৯টি হলে পাঁচ দিন এবং ৩০ রমজান পূর্ণ হলে ছয় দিনের ছুটি পাবেন সরকারি-কর্মকর্তারা। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে ছয় দিনের ছুটি।

 

এর আগে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে ২০ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

 

ঈদের পর আমাদের অফিস যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।