Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

২০২৫ সালের পরও খেলবেন সাকিব!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২০২৫ সালের পরও খেলবেন সাকিব!

বিশ্বকাপের পর তাকে আর টাইগারদের নেতৃত্বে দেখা যাবে না বলেও উল্লেখ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের উদ্দেশে দেশছাড়ার আগে এক সাক্ষাৎকারে নিজের অবসর ও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বিষয়েও জানিয়ে দেন ডেডলাইন! সাকিব বলেছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি।

তবে এবার আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব ফিট থাকা সাপেক্ষে এর পরও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।

আফগানিস্তানর বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান সাকিব।

এ সময় টাইগার অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি। সবার সমন্বয়ে শুরুটাও ভালো করা গুরুত্বপূর্ণ।’

এর আগে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘২০২৫ পর্যন্ত আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। এটা নিশ্চিত। এর পরও যদি আমি পারফর্ম করতে পারি এবং ফিট থাকি, তা হলে খেলা চালিয়ে যেতে পারি।’

বিশ্বকাপ খেলতে দেশছাড়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়কত্ব করতে চাই না। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলব।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেব। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরম্যাট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করব ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর।’

বিশ্ব ক্রিকেটে সাকিব রাজত্ব করছেন দুই যুগেরও বেশি সময় ধরে। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আরও বেশি সময় ধরে পাওয়া টাইগার ক্রিকেটের জন্যই মঙ্গলকর! শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার কতটা দীর্ঘ করবেন— সেটি সময়ই বলে দেবে!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।