Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত হলেন আব্দুল কালু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত হলেন আব্দুল কালু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডেম্যান্ট নামে এক অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।

 

সিএমএম আদালতের হাজত খানার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার (৩ এপ্রিল) কালুকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

 

এর আগে গতকাল (রোববার) ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধ করায় তাকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

উল্লেখ্য, সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্লগ করছিলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্লগার লুক ডামান্তা। সেসময় সাবলীল ইংরেজিতে তাকে স্বাগত জানান কালু।

 

সেসময় অনেকটা সাবলিল ইংরেজিতে লিউক ডেম্যান্টকে স্বাগত জানান তিনি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় লিউক ডেম্যান্টের সঙ্গে কথা বলতে থাকেন কালু। পরে দুটি ডিম কেকে খাওয়ার পর লুক ওই দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু।

 

টাকা নিয়েও ক্ষান্ত হয়ননি কালু। সে লুকের পেছন পেছনে চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করে চলছিলেন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান। শেষে তিনি ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

 

পরে লিউক ডেম্যান্টের এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ায় নিন্দা জানাতে থাকেন অনেকে। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের দৃষ্টিগোচর হলে কালুকে আটক করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।