Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ-বাণিজ্য আর্ন্তজাতিক

১৯৮৪ সালের পর স্পেনে মূল্যস্ফীতি সর্বোচ্চ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
১৯৮৪ সালের পর স্পেনে মূল্যস্ফীতি সর্বোচ্চ
স্পেনে বার্ষিক মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১০ দশমিক ৮ শতাংশ হয়েছে। ১৯৮৪ সালের পর যা সর্বোচ্চ। গতকাল শুক্রবার (১২ আগস্ট) স্প্যানিশ পরিসংখ্যান প্রতিষ্ঠান (আইএনই) এ তথ্য প্রকাশ করেছেন।     রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্ক আরটির এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে স্পেনে গ্যাসের দাম ব্যাপক কমেছে। তবে বিদ্যুৎ ও খাদ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।   আলোচিত সময়ে স্পেনে জ্বালানি পণ্যের মূল্য বেড়েছে ৪১ শতাংশ। সেই সঙ্গে কিছু মৌলিক খাদ্যশস্যের দর বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।   এসময়ে দেশটিতে ডিম, দুধ এবং অন্যান্য দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া মাংস, রুটি ও সিরিয়ালের মূল্যও চড়া হয়েছে।   এ নিয়ে টানা ৩ মাস ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ স্পেনে মূল্যস্ফীতি বাড়ল। তবে গত এপ্রিলে তা ১ দশমিক ৫ শতাংশ নিম্নমুখী হয়। কিন্তু পরের মাসেই সেটি দুই অংকের ঘর স্পর্শ করে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।