Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

১৫ লাখ টাকা ব্যয়ে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৫ লাখ টাকা ব্যয়ে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি

প্রায় ১৫ লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন পালন করেছেন ঢালিউড তারকা পরীমণি। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠান করা হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণির ছেলে রাজ্যর ছিল প্রথম জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে রাজ্যর পোষাকে মা ও বাবা উভয়ের কন্ট্রিবিউট ছিল। ঢালিউড এ নায়িকা বলেন, রাজ্যর জন্য আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন।

পরীমণি প্রতিবছর নিজের জন্মদিনে একটি থিম রাখতেন। ছেলের জন্মদিনেও তার ব্যত্যয় ঘটেনি। রাজ্যর প্রথম জন্মদিনের থিম ছিল ‘পদ্মফুল’। শোনা যাচ্ছিল, রাজ্যর নাম বদল করে ‘পদ্ম’ রেখেছেন তার মা। পরে অবশ্য জানা যায়, ঘটনা সেরকম কিছু নয়। ‘রাজ্য’, ‘পদ্ম’, ‘পুণ্য’– এই তিন নামেই ছেলেকে ডাকা হয়।

আরো পড়ুন:স্বামীর সঙ্গে প্রেমের জেরে বোনকে গুলি

এদিকে, ছেলের প্রথম জন্মদিনে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। জানা গেছে, পাশের দেশ ভারতে আছেন তিনি। আক্ষেপ নিয়ে পরীমণি বলেন, আজ আমি একা। রাজ্যর প্রথম জন্মদিনে বড় আয়োজনের পরিকল্পনা ছিল। যতোটুকুই করেছি, পুরো আয়োজনই আমার একহাতে করতে হয়েছে। তিনি আরও বলেন, বাবা থাকলে রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানটি আরও সুন্দর হতে পারতো। কিন্তু রাজ না থাকায় অনুষ্ঠানটি পূর্ণতা পেলো না।

প্রসঙ্গত, ২০২১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরীফুল রাজের। দেখা হওয়ার অল্প ক’দিনের মাথায় বিয়ে করেছিলেন এই তারকা জুটি। ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।