Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

১৫ বছরের নিচে হজ যাত্রা নিষিদ্ধ করল সৌদি আরব

admin • 02 May 2026, 05:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১৫ বছরের নিচে হজ যাত্রা নিষিদ্ধ করল সৌদি আরব

এ বছরের হজের জন্য ১৫ বছরের কম বয়সী হজযাত্রীদের প্রবেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। শনিবার (২ মে) পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, সৌদি আরবের নতুন এই সিদ্ধান্ত ৩ মে থেকে কার্যকর হবে। আগামীকাল থেকে ১৫ বছরের কম বয়সী কোনো হজযাত্রী হজের উদ্দেশ্যে ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। এরই মধ্যে এই বয়সসীমার নিচে থাকা সব হজযাত্রীর ভিসা বাতিল করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব সরকার ১৫ বছরের কম বয়সী হজযাত্রীদের দেশটিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সৌদি আরবগামী কোনো ফ্লাইট এমন কোনো যাত্রী বহন করতে পারবে না, ২০২৬ সালের ২৭ মে যাদের বয়স ১৫ বছরের কম।

সৌদি সরকার আশ্বস্ত করেছে, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত সব হজযাত্রী তাদের জমা দেওয়া অর্থ ফেরত পাবেন। এরই মধ্যে সব হজ পরিদপ্তর, হজ আয়োজক সংস্থা ও এয়ারলাইনগুলোকে এই নতুন বয়সসীমা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।