Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৫ জুন থেকে বাড়ছে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া

admin • 06 Jun 2024, 10:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১৫ জুন থেকে বাড়ছে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া

আর ৮ দিন পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় রেলযাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ নিয়ে করোনা পরবর্তী দুই বছরে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়তে যাচ্ছে পঞ্চমবারের মতো।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

ট্রেন তিনটি হলো- মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। ঢাকা থেকে কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, খুলনা থেকে কলকাতায় বন্ধন এক্সপ্রেস ও ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলাচল করে মিতালি এক্সপ্রেস। এর আগে গত বছরের অক্টোবরে ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।