Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

১৫০ তলার সমান পাহাড় থেকে পড়েও জীবিত!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৫০ তলার সমান পাহাড় থেকে পড়েও জীবিত!

৬০০ মিটার উঁচু (প্রায় ১৫০ তলা) পাহাড় থেকে নিচে পড়েও অক্ষত আছেন নিউজিল্যান্ডের এক পর্বতারোহী। হাত-পায়ে হালকা ব্যথা পেয়েছেন কেবল।পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে,

 

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তারানাকি পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন ওই পর্বতারোহী। তবে নিচে বরফ থাকায় এবং ওই বরফ বেশি শক্ত না হওয়ায় বেঁচে যান তিনি। ভাগ্য ভালো বলেই তিনি বেঁচে যান।

 

তারানাকি পাহাড়টি বিশ্বের অন্যতম সুউচ্চ ভবন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের সমান উঁচু। শারদ ইন লন্ডনের দ্বিগুন লম্বা এটি।

 

ওই আরোহী একটি দলের সঙ্গে পাহাড়ে আরোহন করছিলেন। এর মধ্যেই শনিবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করার পর পুলিশ জানায়, ওই আরোহী পড়ে যাওয়ার পর বাকিরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে তাঁকে অক্ষত পাওয়া যায়।

 

নিউজিল্যান্ডের মাউন্টেইন সেফটি কাউন্সিল বলছে, তারানাকি পাহাড়টি দেশটির ভয়ংকর পাহাড়গুলোর একটি। ২০২১ সালে এই পাহাড় থেকে নিচে পড়ে দুজন মারা যায়। একই উচ্চতা থেকে পড়ে যান ওই আরোহী। তবে ভাগ্য ভালো হওয়ায় তিনি বেঁচে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।