Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

১৩ বছরে ১৮০ সন্তানের বাবা তিনি!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৩ বছরে ১৮০ সন্তানের বাবা তিনি!

১৩ বছর ধরে স্পার্ম ডোনেট বা শুক্রাণু দান করছেন যুক্তরাজ্যের নিউক্যাসেলের বাসিন্দা জো ডোনার। প্রাকৃতিক প্রজনন, আংশিক গর্ভধারণ ও কৃত্রিম গর্ভধারণসহ বিভিন্ন পদ্ধতিতে এ পর্যন্ত তিনি ১৮০ শিশুর বাবা হয়েছেন।

নিজের উপাধী প্রকাশ করতে না চাওয়া ৫২ বছর বয়সী জো ডোনার আক্ষেপ করে গণমাধ্যমকে জানিয়েছেন, তার শুক্রাণুতে অনেক নারী সন্তানের মুখ দেখেছে, তবে তিনি নিজে ভুগছেন চরম একাকিত্বে।

স্পার্ম ডোনার হিসেবে কাজ করতে গিয়ে তার কিছু সীমাবদ্ধতাও আছে। চাইলেই তিনি কোনও পূর্ণকালীন চাকরি করতে পারেন না। তার প্রেমে পড়াও বারণ।

জো দুঃখ প্রকাশ করে বলেন, 'রোমান্সের জন্য কোনও সময় নেই। আপনাকে সবসময় তৈরি থাকতে হবে শুক্রাণু নিয়ে, যদি কোনও নারী হঠাৎ ডিম্বস্ফোটনের জন্য তৈরি হন। '

জো হতাশার সুরে বলেন, 'আমার খারাপ লাগে যখন কাউকে বলতে শুনি আমি কেবল যৌন মিলনের উপায় হিসেবে শুক্রাণু দান করি। এটি পুরোপুরি ভুল ধারণা। আমি প্রাকৃতিকভাবে শুক্রাণু দান করি। '

জো জানান, নারীদের সাথে তার মিথস্ক্রিয়া খুব কমই হয়। সাধারণত মাসে একবার বা দু'বার ঘটে। তার একমাত্র লক্ষ্য হলো, নারীদের গর্ভবতী হওয়ার ক্ষেত্রে সহায়তা করা।

জোর দাবি, তিনি ব্যক্তিগত প্রেমের জীবন থেকে বঞ্চিত। তাকে চেপে ধরেছে প্রগাঢ় নিঃসঙ্গতায়। একটি চুম্বন বা আলিঙ্গনও না পাওয়ার আক্ষেপও আছে তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।