Monday, 2 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর
এক্সক্লসিভ শোক দিবস

১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৩৬ তরুণ-তরুণী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৩৬ তরুণ-তরুণী

কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন লালমনিরহাটের ৩৬জন তরুণ-তরুণী। 

 

 শনিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করেন। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

 

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট সদর থানার ওসি আবদুল কাদের উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় ৩৬০০ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃ স্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবে বলে আমি আশা করি। 

 

নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ১২০ টাকায় আপনাদের সন্তানদের সরকারি চাকরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা আপনাদের সাথে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছেন বলে প্রলোভন দেখাতে পারে। এমন ঘটনা ঘটলে বিষয়টি পুলিশকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।