Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ টেক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার চালু

admin • 21 Oct 2024, 04:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার চালু

অন্ধকারে ভিডিও কল করার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার ‘লো লাইট মোড’। নিরাপদ যোগাযোগের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, যা এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা দিয়ে থাকে, এবার ব্যবহারকারীদের ভিডিও কলের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এই ফিচার চালু করেছে।

 

‘লো লাইট মোড’ ছাড়াও হোয়াটসঅ্যাপে নতুন করে যুক্ত হয়েছে ‘ফিল্টারস’ এবং ‘ব্যাকগ্রাউন্ডস’ ফিচার। এই ফিচারগুলো ব্যবহার করে ভিডিও কলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ফিল্টার যোগ করা সম্ভব, যা কম আলোতেও ভাল মানের ভিডিও কলের অভিজ্ঞতা প্রদান করবে।

কীভাবে চালু করবেন ‘লো লাইট মোড’:

১. প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলে কাঙ্ক্ষিত ব্যক্তির চ্যাটবক্সে প্রবেশ করুন। ২. এরপর ভিডিও কল শুরু করে স্ক্রিনে ট্যাপ করুন। ৩. ওপরের ডানদিকে থাকা ‘ম্যাজিক স্টিক’ আইকনে ট্যাপ করে ‘বাল্ব’ আইকনে ক্লিক করলেই ‘লো লাইট মোড’ চালু হবে। ৪. কল চলাকালীন সময়ে বিভিন্ন ফিল্টার থেকে উপযোগী ফিল্টার নির্বাচন করা যাবে।

 

নতুন এই ফিচারগুলো ব্যবহারকারীদের কম আলোতেও স্বাচ্ছন্দ্যে ভিডিও কল করার সুযোগ প্রদান করবে, যা ভিডিও কলের মানকে আরও উন্নত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।