Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

হিলিতে কমেছে চালের দাম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হিলিতে কমেছে চালের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। শুল্ক কমানোর পর থেকে ১৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি হচ্ছে। শুল্ক কমানো এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল দেওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চালের বাজারে ২ থেকে ৫ টাকা কমেছে দাম।     স্বর্ণা চাল ২ টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের চাল ২ টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।   শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  
তবে চাল কিনতে আসা মকবুল হোসেন ও ইয়াছিন রানা বলেন, আমরা শুনছি সরকার শুল্ক কমিয়ে দিয়েছে, যার ফলে চালের দাম কমেছে। কিন্তু হিলি বাজারে চাল বিক্রেতারা আগের দামেই চাল বিক্রি করছেন। আমরা গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করি। সব জিনিসপত্রের দাম এই ভাবে বৃদ্ধি হলে কীভাবে জীবন বাঁচবে।
    এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল বিক্রির ফলে কমতে শুরু করেছে দাম।   কেজি প্রতি প্রকার ভেদে ২ থেকে ৫ টাকা কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।