Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপল ইসরায়েল!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপল ইসরায়েল!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টায় এ হামলা চালানো হয়েছে।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭ টায় ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে হামলা করা হয়। লেবানিজ এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ "বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের" জন্য যোদ্ধাদের প্রশংসা করেছে।

তবে এই হামলার বিষয়ে ইসরায়েল বাহিনীর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর গোষ্ঠিটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি যে কোরো সময় আরো জটিল হতে পারে। কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলজুড়ে সহিংসতা বাড়িয়ে তুলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।