Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ইসরায়েলের ট্যাংক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ইসরায়েলের ট্যাংক

ইসরায়েল–হামাস সংঘাতে হামাসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় হামলা চালানোর পাশাপাশি লেবানন সীমান্তেও গোলা ছুঁড়ছে ইসরায়েলের সেনাবাহিনী। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে একটি ইসরায়েলি ট্যাংক উড়ে গেছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে অন্তত একজন ইসরায়েলি নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগ থেকেও এই তথ্য জানানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই গ্রামের নাম শুলা। এই হামলার জবাবে লেবাননের সীমান্ত এলাকায় আবারও গোলা ছুঁড়েছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, শুলা গ্রামে হামলার পর মারকাভা ট্যাংক টার্গেট করে ওই ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। ট্যাংকটি লেবানন সীমান্তের কাছে আল–রাহেব মিলিটারি সাইটে ছিল। তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ওই ট্যাংকে আঘাত হানে। এর ভেতরে থাকা সবাই মারা গেছেন বা আহত হয়েছেন।

এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মাঝেমধ্যে হামাসও রকেট হামলা করছে ইসরায়েলে। রোববার সেই হামলার একটি পূর্বাভাস দিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। এ কারণে ওই শহরে সাইরেনও বাজানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি হামলা ও সতর্কতার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন গাজাবাসী। গাজায় এ পর্যন্ত ২ হাজার ৩২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় মারা গেছেন ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।