Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

হাসপাতালে ভর্তি তানজিন তিশা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি তানজিন তিশা

বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। যার কারণে অনেকের ফোন কল রিসিভ করতে পারিনি।’

এরপর নিজের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ওই অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’

অসুস্থতার কথা জানালেও কোন হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী বা কতদিন ধরে অসুস্থবোধ করছেন তিনি সে বিষয়ে কিছুই জানাননি।

তিশার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন। তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।