Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি (ভিডিও)

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি (ভিডিও)

ভারতের মহারাষ্ট্রের নান্দেহতে একটি সরকারি হাসপাতালে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। আর হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় এমপি হেমান্ত পাটিল।

সেখানে গিয়ে তিনি দেখতে পান হাসপাতালের একটি টয়লেট খুবই নোংরা অবস্থায় আছে। আর টয়লেটের এমন পরিস্থিতি দেখে সেই হাসপাতালের প্রধানকে দিয়েই এটি পরিষ্কার করিয়েছেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ক্ষমতাসীন দল শিভ সেনার এমপি হেমান্ত পাটিল— শঙ্করাও চাভান সরকারি হাসপাতালটিতে যান এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তখনই নোংরা টয়লেটটি তার চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

 

এদিকে অভিযোগ উঠেছে, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নেই। আর এসব জিনিসের অভাবের কারণে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।

 

তবে ডিন শ্যামরাও অভিযোগগুলো অস্বীকার করছেন। তিনি বলেছেন, হাসপাতালে সবকিছু পর্যাপ্ত আছে। তিনি দাবি করেছেন, এত মানুষের মৃত্যু হয়েছে কারণ যারা চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অবস্থা ভালো ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।