Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

হামাসের হামলায় ইসরাইলে নিহত ১ হাজার ছাড়াল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হামাসের হামলায় ইসরাইলে নিহত ১ হাজার ছাড়াল

হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। ইসরাইলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি দূতাবাস জানিয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার আট জন ইসরাইলি নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দূতাবাস জানিয়েছে, ৩ হাজার ৪১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। দুই পক্ষ মিলে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

শনিবার ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর রোববার দিনভর গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল, যার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার নারী-পুরুষ-শিশু আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে এ তথ্য জানিয়েছে। অব্যাহত হামলায় গাজার সড়কগুলো সব নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ , শহরের বাতাসে কেবল ধূলা আর বারুদের গন্ধ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।