Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
এক্সক্লসিভ শোক দিবস

হাইকোর্টে বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হাইকোর্টে বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনা এবং দেশের জেলা আদালতে সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান।

 

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখতে দেশের প্রতিটি আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানা গেছে।

 

ষোড়শ সংশোধনীর রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে গতকাল বুধবার হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি আশরাফুল কামালকে বেঞ্চ থেকে নেমে যেতে বলেন একদল আইনজীবী। তখন দুই বিচারপতি বেঞ্চ থেকে নেমে যান। এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।