Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

হাইকোর্টে নতুন ২ সহকারী রেজিস্ট্রার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হাইকোর্টে নতুন ২ সহকারী রেজিস্ট্রার

ফরিদপুরের সিনিয়র সহকারী জজ মেফতাহুল জান্নাত ও মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দারকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

 

প্রধান বিচারপতির অভিব্যক্তি অনুযায়ী মঙ্গলবার (১১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইনমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

 

বুধবার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্ট সূত্র গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সার্কুলারে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিব্যক্তি অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি মহোদয়ের অধীন ন্যস্ত করা হলো। বিচারকদের বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।