Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হরমুজ প্রণালি পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

admin • 18 Apr 2026, 03:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হরমুজ প্রণালি পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি পাড়ি দিতে গিয়ে ফের বাধার মুখে পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান প্রণালিটি খুলে দেয়ার ঘোষণা দিলে শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে আরব আমিরাতের বন্দর থেকে নোঙর তুলেছিল জাহাজটি। কিন্তু ইরানি বাহিনী শেষপর্যন্ত জাহাজটিকে প্রণালি অতিক্রম করার অনুমতি দেয়নি।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান সংবাদমাধ্যমকে জানান, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে আমরা রওনা হয়েছিলাম। কিন্তু ইরানের বাহিনী অনুমতি দেয়নি। ফিরে যাওয়ার নির্দেশনা পাওয়ার পর আমরা এখন আগের জায়গায় (পারস্য উপসাগরে) ফেরত যাচ্ছি।’

 

যুদ্ধবিরতি শুরু হলে গত ৮ এপ্রিল হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু অনুমতি না পাওয়ায় সেই যাত্রায় হরমুজ প্রণালি পার হতে পারেনি।

 

এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়।

 

‘বাংলার জয়যাত্রা’ জাহাজে ৩৭ হাজার টন সার আছে, যার পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান।

 

বাংলাদেশের এই জাহাজটিকে কেন বারবার আটকে দেয়া হচ্ছে, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বাংলাদেশের কোনও জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।