Wednesday, 23 September 2026
শিরোনাম
জাতীয়

হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা

• 23 Sep 2026, 04:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা

চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

 

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। এ কারণে নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

 

 

পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

 

 

ফলে প্রায় ২৬ মিনিট বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পরিষেবা স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।