Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

হজ ভিসা ছাড়া মক্কা শহরে অবস্থানে নতুন নিষেধাজ্ঞা দিল সৌদি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
হজ ভিসা ছাড়া মক্কা শহরে অবস্থানে নতুন নিষেধাজ্ঞা দিল সৌদি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটিতে প্রবেশকারীদের জন্য একটি স্পষ্ট নির্দেশনা জারি করেছে। দেশটির নিয়ম অনুযায়ী যারা ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে, তাদের সেই ভিসায় পবিত্র হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) মন্ত্রণালয়টি সেসম্পর্কে কঠোর বিবৃতি দিয়েছে। এমনকি, ভিসার মেয়াদ শেষ হবার আগে তাদের মক্কা ত্যাগ করতে বলা হয়েছে। খবর, গালফ নিউজ।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ২ জুন থেকে ২০ জুন পর্যন্ত হজ ভিসা ছাড়া কাউকে মক্কা শহরের আশেপাশে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। নির্দেশনাটি মক্কার পাশাপাশি মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও রুসাইফার হারামাইন ট্রেন স্টেশনের মত গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, একই অপরাধের পুনরাবৃত্তি হলে অভিযুক্তকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অপরদিকে পরিবহনখাতে কেউ এই নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ৫০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি ছয় মাসের জেল। এমনকি তার গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।