Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

হজ প্যাকেজ ঘোষণা বুধবার, কমবে খরচ: ধর্ম উপদেষ্টা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হজ প্যাকেজ ঘোষণা বুধবার, কমবে খরচ: ধর্ম উপদেষ্টা

২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা হবে বুধবার (৩০ অক্টোবর)। গত বছরের তুলনায় এবার কমতে পারে খরচ। আর সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমীতে হজ-ওমরাহ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হজে দুই ধরণের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে।

 

হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় অবস্থান আর সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ আছে। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে।

 

তিনি আরও বলেন, সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদেরকে সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খানসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।