Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিলো সৌদি

admin • 23 Sep 2024, 10:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিলো সৌদি

হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত- যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং ১২ বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এ জন্য যাদের শরীর সুস্থ তারাই হজে আসুন।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই মারা গেছেন অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে।

সূত্র: খালিজ টাইমস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।