Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

হংকংয়ের তাই পো জেলায় একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানি হয়েছে। ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির।

 

হংকং সরকার জানায়, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের একজন দমকলকর্মী হতে পারেন। তবে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি।

পুলিশ জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে আটকে পড়া বহু বাসিন্দা সাহায্যের জন্য ফোন করেন। ভবনটিতে সংস্কার কাজের জন্য স্থাপিত বাঁশের মাচা বরাবর আগুন দ্রুত ছড়িয়ে যায়।

টিভিতে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ভবন থেকে দাউদাউ আগুন ও ঘন ধোঁয়া উড়ছে। দমকলকর্মীরা ল্যাডার ট্রাক ব্যবহার করে জ্বলন্ত মাচায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

তাই পো নিউ টেরিটরিজ অঞ্চলের একটি উপশহর, যা মূল ভূখণ্ড চীনের শেনঝেন সীমান্তের কাছে অবস্থিত। হংকংয়ে নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সরকার চলতি বছরের শুরুতে সরকারি প্রকল্পগুলোতে ধীরে ধীরে এ উপকরণের ব্যবহার বন্ধ করার ঘোষণা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।